কক্সবাজারে বেড়াতে এসেছিল কিশোরী, অটোরিকশার চাকায় ওড়না প্যাঁচিয়ে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারে স্বজনদের সঙ্গে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক কিশোরী পর্যটকের। ব্যাটারিচালিত ইজিবাইকের (টমটম) চাকায় ওড়না প্যাঁচিয়ে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সীমা আক্তারকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের সুগন্ধা এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সীমা আক্তার কুমিল্লার দেবিদ্বার এলাকার ফাতেমা তুজ জোহরা মহিলা মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্রী। তিনি স্বজনদের সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন।

সৈকতে দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসনের কর্মী মাহবুব আলম জানান, ইজিবাইকে চলাচলের সময় সীমা আক্তারের ওড়না চাকায় প্যাঁচিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।

কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সীমা আক্তারকে মৃত ঘোষণা করেন। তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্বজনদের সঙ্গে কথা বলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *