বিএফআইইউ এর প্রতিবেদন ১০২ কোটি টাকা পাচার করেছে জেমকন

নিজস্ব প্রতিবেদক: রপ্তানির আড়ালে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাতে ১০২ কোটি টাকা পাচার করেছে জেমকন…

ময়মনসিংহে ৫ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা: ১০ কার্যদিবসে রায়, ৩ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের ধোবাউড়ায় পাঁচ বছরের শিশু ধর্ষণের পর হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত।…

সর্বোচ্চ মানের প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা সরকারের লক্ষ্য

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং সর্বোচ্চ মানের প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা এই সরকারের লক্ষ্য…

প্রাথমিকে শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ২০২৩ সালে কোটার ভিত্তিতে পরীক্ষা নেওয়া প্রাথমিকের সহকারী শিক্ষক পদে…

রামগতিতে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রামগতিতে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই)…

বান্দরবানের লামায় পাহাড়ধস: একই পরিবারের তিনজনসহ নিহত ৫

নিজস্ব প্রতিবেদক: টানা ভারী বর্ষণের মধ্যে বান্দরবানের লামা উপজেলায় পৃথক দুই পাহাড়ধসের ঘটনায় শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া (পাগলির ঝিরি) এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে গেছে, বৃহস্পতিবার ভোর রাত আনুমানিক ৪টার দিকে প্রথম পাহাড়ধসে একটি বসতঘরের ওপর পাহাড়ের মাটি ধসে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের মো. ইউনুস (৪০), তার স্ত্রী রানু আক্তার (৩৫) এবং তাদের পাঁচ বছর বয়সী ছেলে মো. সোলেমান মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এর প্রায় দেড় ঘণ্টা পর, ভোর সাড়ে ৫টার দিকে একই এলাকায় আরেকটি পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে একতলা পাকা ঘরের দেয়াল ও মাটির নিচে চাপা পড়ে স্বামী-স্ত্রী মো. জুয়েল (৩৪) ও কুলছুমা আক্তার (২৫) নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে পাঁচজনের মরদেহ উদ্ধার করে। বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার জানান, একই এলাকায় পৃথক দুটি পাহাড়ধসের ঘটনায় শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এদিকে, টানা বর্ষণে লামাসহ বান্দরবানের বিভিন্ন এলাকায় পাহাড়ধসের ঝুঁকি আরও বেড়েছে। নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার আহ্বান জানানো হলেও অনেকেই এখনও সেখানে যেতে অনাগ্রহী। এছাড়া ভারী বৃষ্টির কারণে জেলার বিভিন্ন উপজেলার সড়ক যোগাযোগ, বিদ্যুৎ সরবরাহ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হচ্ছে।

পাবনায় ভ্যান চালককে গলাকেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক : পাবনার চাটমোহরে এক ভ্যান চালককে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। নিহত ভ্যান চালক উপজেলার হরিপুর ইউনিয়নের আগশোইল টলটলিপাড়ার মৃত খোরশেদ আলীর ছেলে নাসের আলী (৪৪)। বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে ছাইকোলা ইউনিয়নের বোয়াইলমারী গোরস্থানের পাশে এই হত্যাকাণ্ড ঘটেছে। চাটমোহর থানার অফিসার ইনচার্জ মো. অলিউর রহমান স্থানীয়দের বরাতে জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে দেখি গলা কাটা রক্তাক্ত অবস্থায় নাসের পড়ে আছে। তিনি জানান, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারনা করছি দূর্বৃত্তরা তাকে হত্যা করে পালিয়ে গেছে। আমরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসছি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি অলিউর রহমান। সিনিয়র সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) মো. আবু বকর সিদ্দিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক: বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা…

বান্দরবানে পাহাড়ধসে ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: বান্দরবানে লামায় টানা বৃষ্টির কারণে পৃথক দুই পাহাড়ধসের ঘটনায় শিশুসহ ৫ জনের মৃত্যুর খবর…

র‌্যাংকিংয়ে শীর্ষ ১৫ দলের কারো সঙ্গে খেলতে হয়নি আর্জেন্টিনাকে

স্পোর্টস ডেক্স : বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। টুর্নামেন্টের হট ফেভারিটও লিওনেল মেসিরা। কিন্তু বিশ্বকাপের এবারের আসরে…