পাকিস্তানকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

স্পোর্টস ডেক্স :

পাকিস্তানকে দুই দফায় হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে শুভসূচনা করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে লংকানদের কাছে হেরে যায় টাইগ্রেসরা।

তৃতীয় ম্যাচে ফের পাকিস্তানকে হারিয়ে জয়ে ফাইনালের পথে একধাপ এগিয়ে গেল লাল-সবুজের প্রতিনিধিরা। সেই সঙ্গে ১৩ রানের এই হয়ে ফাইনালে এক পা দিয়ে রাখল বাংলাদেশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৯ রান করে বাংলাদেশ। জবাবে ২০ ওভারে ৭ উইকেটে ১২৬ রানে থামে পাকিস্তান নারী অনূর্ধ্ব-১৯ দল।

উদ্বোধনী জুটিও একসময় ম্যাচের নিয়ন্ত্রণ পাকিস্তানের দিকে নিয়ে যাচ্ছিল। রাভাইল ফারহান ২৯ বলে ৩২ এবং কোমল খান ২৯ বলে ৩৬ রান করেন।

তবে ৬৯ রানে প্রথম উইকেট হারানোর পর দ্রুতই ছন্দ হারায় পাকিস্তান। ৭০ ও ৭১ রানের মধ্যে আরও দুটি উইকেট পড়ে। মাঝের ওভারে নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। বিপরীতে ২০ ওভার শেষে ৭ উইকেটে ১২৬ রানেই থেমে যায় পাকিস্তান।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ফারজানা ইয়াসমিন। ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। নিশিতা আক্তার নিশি ২৮ রানে ২ উইকেট এবং তিথি দাস অপর্ণা ৮ রান দিয়ে একটি উইকেট নেন।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *