কুষ্টিয়ায় ডিবি পুলিশের অভিযানে অস্ত্র‌-গুলিসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক:

কুষ্টিয়ায় পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এই অভিযানে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড কার্তুজসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখার এসআই ওবায়েদুর রহমান, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এই অভিযান পরিচালনা করা হয়।ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

তিনি বলেন, অভিযানে কুষ্টিয়া সদর থানাধীন হাটশ হরিপুর এলাকা হতে ১টি ওয়ান শুটার গান, ২ রাউন্ড কার্তুজসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে কুষ্টিয়া সদর থানায় অস্ত্র আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *