লালনের মাজার মাদকমুক্ত করতে সংসদে আমির হামজার প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় সংসদে কুষ্টিয়ার ঐতিহ্যবাহী লালন শাহের মাজার এলাকাকে মাদকদ্রব্য মুক্ত করা এবং সংস্কৃতির নামে তথাকথিত ‘অনৈতিক কর্মকাণ্ড’ বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন সংসদ সদস্য আমির হামজা। জবাবে সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রী জানিয়েছেন, শুধু কুষ্টিয়া নয়, বরং সারা বাংলাদেশকেই মাদকমুক্ত করতে একটি ব্যাপক ও সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে কাজ করছে বর্তমান সরকার।

সংসদের প্রশ্নোত্তর পর্বে কুষ্টিয়ার সাংসদ আমির হামজা বলেন, সাংস্কৃতিক রাজধানী হিসেবে কুষ্টিয়া সারা দেশসহ বিশ্বে এক নামে পরিচিত। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, কুষ্টিয়ার লালন শাহের মাজারে প্রশাসনের পাহারায় লালন সাঁইজির জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে তিন তিন ছয় দিনের অনুষ্ঠান হয়, সেখানে সংস্কৃতির নামে কিছু অনৈতিক কাজ চলে। তিনি ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চান, লালন মাজার এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত ঘোষণা করা এবং এসব অনৈতিক কর্মকাণ্ড বন্ধে সরকারের কোনো সুনির্দিষ্ট উদ্যোগ আছে কিনা।

এই সংসদ সদস্য আরও বলেন, প্রশাসনের পাহারায় সংস্কৃতির নামে যে সমস্ত অনৈতিক কাজগুলো হয়, এগুলো বন্ধ করার কোন উদ্যোগ মন্ত্রী মহোদয়ের আছে কিনা?

সংসদ সদস্যের প্রশ্নের জবাবে সংশ্লিষ্ট মন্ত্রী তাকে ধন্যবাদ জানিয়ে বলেন, বর্তমান সরকার শুধু লালন শাহের স্মৃতিবিজড়িত কুষ্টিয়া নয়, বরং পুরো দেশকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

 

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *