শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের মতলব উত্তরে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে স্থানীয় এক স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণে সহায়তার অভিযোগে এক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- মতলব উত্তর উপজেলার পশ্চিম হানিরপাড়ের কাইয়ুম মাল এবং তানিয়া আক্তার। গতকাল বুধবার মতলব উত্তর থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। কাইয়ুম কলাকান্দা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১২ অক্টোবর কাইয়ুম ওই নারীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণ করেন। পরে ভয়ভীতি প্রদর্শন করে একাধিকবার ধর্ষণ করা হয়। সম্প্রতি পারিবারিকভাবে কিশোরীর বিয়ে হয়। সম্প্রতি সে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রতিবেদনে ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা বলে জানা যায়। পরে ধর্ষণের বিষয়টি প্রকাশ পায়।

মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ কামরুল হাসান বলেন, অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে।

সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব বলেন, সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, আপন বড় বোনই তাঁর ছোট বোনের ওপর এ জঘন্য অপরাধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করেছেন বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *