দেবীগঞ্জে মামি-ভাগনিকে দলবদ্ধ ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক :
দেবীগঞ্জ উপজেলায় মামি-ভাগনি দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে গত মঙ্গলবার তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও চারজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের মো. পারভেজ, রাসেল ইসলাম ও বিশ্বজিৎ।
মামলার বিবরণে জানা যায়, ৩১ মে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে মামি ও ভাগনি বাড়ি ফেরেন। দরজায় তালা দেখে দুজন রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি ব্যাটারিচালিত ভ্যানে কয়েক ব্যক্তি এসে ভাগনিকে জোর করে তুলে একটি ঘরে নিয়ে ধর্ষণ করেন।পরে মামিকেও জোর করে ওই ভ্যানে তুলে করতোয়া নদীর পারে নিয়ে ধর্ষণ করে ফেলে রেখে যায়। দুজনকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত
চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন।
পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন বলেন, ধর্ষণের অভিযোগে একটি মামলা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। আসামিদের দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *