ইরান যুদ্ধের মোড় ঘুরিয়ে দিচ্ছে হরমুজ প্রণালী, মাইন আতংকে যুক্তরাষ্ট্র!

আন্তর্জাতিক ডেক্স :হরমুজ প্রণালীতে ইরানের অবরোধ ভাঙার ঘোষণা দিয়েও বারবার ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। এর কারণ, ইরান তার শক্তির চেয়ে বুদ্ধি খাটিয়েছে বেশি।

হরমুজ প্রণালী দখলে রাখতে দুর্দান্ত ভূমিকা রেখেছে এসব সামুদ্রিক মাইন। সমুদ্রের তলদেশে থাকা এসব মাইন খুঁজে খুঁজে বের করে তা ধ্বংস করতেই ঘাম ঝড়েছে বিশ্বের মহাপরাক্রমশালী দেশ যুক্তরাষ্ট্রের।

যতবার মার্কিন যুক্তরাষ্ট্র মাইনগুলো খুঁজে বার করে অপসারণের জন্য অভিযান শুরু করেছে, ততবার নানা বাধার সম্মুখীন হয়েছে। এই মাইন যে পুরো ইরান যুদ্ধের গেম চেঞ্জার হতে পারে তা অনেকে আগে ভাবতেও পারেনি।

হরমুজ প্রণালির মাইনের কারণে যুক্তরাষ্ট্র যে আতংকে ভুগছে তা খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যেও প্রমাণ পাওয়া যায়। ইরানের বিরুদ্ধে আরোপিত নৌ পথ অবরোধ তুলে দেওয়ার শর্ত হিসেবে হরমুজ প্রণালির মাইনকে সামনে এনেছেন।

ইরানের উদ্দেশে ট্রাম্প বলেন, মার্কিন অত্যাধুনিক মাইন সুইপার দিয়ে আমরা ইতোমধ্যে অসংখ্য মাইন ধ্বংস করেছি। প্রণালিতে থাকা অবশিষ্ট সব সামুদ্রিক মাইন ইরানকে দ্রুত নিষ্ক্রিয় বা অপসারণ করতে হবে।

মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন, ওই শর্ত মানলে ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হবে। একই সঙ্গে হরমুজ প্রণালির উভয় দিক থেকে জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।

শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির জন্য কয়েকটি শর্ত তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। এর মধ্যে মাইন অপসারণ ছিল অন্যতম।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *