অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দিল পাকিস্তান

স্পোর্টস ডেক্স :অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দিল পাকিস্তান ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় অস্ট্রেলিয়াকে ৪৪.১ ওভারে ২০০ রানেই অলআউট করে পাকিস্তান।

শনিবার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বের তৃতীয় দল হিসেবে ১০০০তম ওয়ানডে ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করে পাকিস্তান। এদিন টস জিতে অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিকরা।

প্রথমে ব্যাট করতে নেমে এই ম্যাচে অভিষেক হওয়া আরাফাত মিনহাজের ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে ইনিংসের শুরু থেকেই উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে ৫০ ওভারও খেলার সুযোগ পায়নি অস্ট্রেলিয়া।

দলের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন ম্যাট রেনশ। তার ইনিংসটি ৬৩ বলে ৫টি চার আর একটি ছক্কায় সাজানো। এছাড়া ৭৬ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে ৫৫ রান করেন ম্যাথিউ শর্ট।

পাকিস্তানের হয়ে ১০ ওভারে মাত্র ৩২ রান খরচ করে ৫ উইকেট শিকার করেন অভিষিক্ত আরাফাত মিনহাজ। ২ উইকেট নেন লেগ স্পিনার আবরার আহমেদ।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *