বাংলাদেশ এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে বাংলাদেশ এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার (৪ জুলাই) ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণার পর প্রথমবার নিজ শহর চট্টগ্রামে পৌছে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানো এবং আগামী দুই বছরের মধ্যে অর্থনৈতিক সক্ষমতায় আরও অগ্রগতি অর্জন করা। তার ভাষ্য, সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে। অর্থমন্ত্রীর মতে, চট্টগ্রামে বিনিয়োগ ও শিল্পায়নের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে এবং ভবিষ্যতে এ নগরী দেশের অর্থনীতির একটি প্রধান লজিস্টিক হাব হিসেবে গড়ে উঠবে। তিনি জানান, চলতি বাজেটে চট্টগ্রামকে কেন্দ্র করে লজিস্টিক অবকাঠামো উন্নয়নের বিষয়টি গুরুত্ব পেয়েছে। পাশাপাশি আনোয়ারা এলাকায় প্রায় ৬শ একর জমির ওপর একটি ফ্রি ট্রেড জোন প্রতিষ্ঠার পরিকল্পনাও সরকারের রয়েছে। এছাড়া, চট্টগ্রামকে কেন্দ্র করে একটি অর্থনৈতিক করিডোর এবং চীনা অর্থনৈতিক হাব গড়ে তোলার উদ্যোগ বাস্তবায়নের কথা জানান তিনি। একই সাথে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরকে কার্গো ও লজিস্টিক হাব হিসেবে উন্নয়নের পরিকল্পনার কথাও উল্লেখ করেন। এর আগে, গত এপ্রিলে জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেছিলেন, বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা। সে সময় তিনি জানান, এই লক্ষ্য অর্জনে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক গণতন্ত্রায়ণ, সৃজনশীল অর্থনীতি (ক্রিয়েটিভ ইকোনমি) এবং ক্রীড়া অর্থনীতিকে (স্পোর্টস ইকোনমি) গুরুত্ব দিয়ে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। অর্থমন্ত্রী আরও বলেন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রক্রিয়ার কারণে বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। তার দাবি, ভবিষ্যতে বাংলাদেশ বৈশ্বিক বিনিয়োগের অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্যে পরিণত হবে।

বান্দরবানে অস্ত্র-গুলিসহ কেএনএফ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক: বান্দরবানের থানচি উপজেলায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ পাহাড়ের সশস্ত্র সংগঠন কুচি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)…

কৃষক কার্ডের কারণে মধ্যস্বত্বভোগীরা সুবিধা নিতে পারবে না: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: কৃষক কার্ড চালুর ফলে মধ্যস্বত্বভোগীরা আর সুবিধা নিতে পারবে না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী…

দুর্নীতির অভিযোগে পদত্যাগ করলেন মলদোভার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেক্স : রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান চলাচল নিয়ন্ত্রণ সংস্থা মোল্ডএটিএসএ-কে ঘিরে সৃষ্ট রাজনৈতিক বিতর্কের মধ্যে মলদোভার…

৫ আগস্টের অর্জন একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ৫ আগস্টের অর্জন কোনো একক ব্যক্তি বা একক রাজনৈতিক দলের…

জুলাই শহীদের মায়ের কান্নায় আবেগাপ্লুত প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত জাতীয় সম্মেলনে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় শহীদ পরিবারের সদস্যদের…

ফায়ার সার্ভিসে বদলি-নিয়োেগ বাণিজ্যের অভিযোগ: পরিচালক শহীদ আতাহারকে ঘিরে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক : ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মোঃ শহীদ আতাহার…

ক্যাশিয়ার থেকে কোটি টাকার সম্পদের মালিক? বাকেরগঞ্জ পৌরসভার একাউন্টেন্ট আব্দুস সালাম মল্লিককে ঘিরে দুর্নীতি, টেন্ডার বাণিজ্য ও সম্পদ নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক: বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার একাউন্টেন্ট মো. আব্দুস সালাম মল্লিককে ঘিরে দুর্নীতি, টেন্ডার নিয়ন্ত্রণ, ভুয়া বিল-ভাউচার,…

ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীরের নামে অপপ্রচারের প্রতিবাদে উত্তরায় ছাত্রদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর…

বিচারক দম্পতির বাসায় চুরির ঘটনায় স্বেচ্ছাসেবক দলের দুই সাবেক নেতাসহ গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক : জামালপুর শহরের আমলাপাড়ায় এলাকায় বিচারক দম্পতির বাসায় জানালার গ্রিল কেটে স্বর্ণালঙ্কার ও নগদ…