টি-টোয়েন্টিতে ভারতীয় স্পিনারের বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেক্স :

ইতিহাসের পাতায় আরও একবার নাম লেখালেন ভারতের স্পিনার শ্রী চারানি। দুই সপ্তাহ আগে ভারতের প্রথম নারী ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৮০০ রেটিং পয়েন্টের মাইলফলক ছোঁয়া এই বাঁহাতি স্পিনার এবার গড়েছেন বিশ্বরেকর্ড। মেয়েদের টি-টোয়েন্টিতে বোলারদের মধ্যে সর্বোচ্চ রেটিং পয়েন্টের মালিক এখন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নারী ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেখানে টি-টোয়েন্টি বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন চারানি। সর্বশেষ হালনাগাদে তার রেটিং পয়েন্ট বেড়েছে ১৮। ২২ বছর বয়সি এই স্পিনারের বর্তমান রেটিং পয়েন্ট ৮১৭।এর আগে টি-টোয়েন্টি বোলারদের মধ্যে সর্বোচ্চ রেটিং পয়েন্টের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার পেসার মেগান শুটের দখলে। তার সর্বোচ্চ রেটিং পয়েন্ট ছিল ৮০৬। শুটকে ছাড়িয়ে এবার নতুন রেকর্ড গড়লেন চারানি।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *