বাংলা একাডেমির নতুন ফন্ট ‘বাংলা একাডেমি ফন্ট’-এর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:

বাংলা ভাষাকে তথ্যপ্রযুক্তিতে আরও সমৃদ্ধ ও সহজলভ্য করার লক্ষ্যে তৈরি ‘বাংলা একাডেমি ফন্ট’-এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকাল ৩টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ প্রকল্প’-এর উদ্যোগে ফন্টটি প্রস্তুত করা হয়েছে।

অনুষ্ঠানে প্রকল্প পরিচালক মাহবুব করিম, ভাষাপ্রযুক্তি বিশেষজ্ঞ মামুন অর রশীদ এবং প্রকাশনা বিশেষজ্ঞ শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন। তারা বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের কাছে আনুষ্ঠানিকভাবে ‘বাংলা একাডেমি ফন্ট’-এর নমুনা হস্তান্তর করেন।

আয়োজকরা জানান, তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার আরও সম্প্রসারণ ও মানসম্মত করার ক্ষেত্রে এ ফন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *