টানা দ্বিতীয়বার ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার বেলিংহ্যাম

স্পোর্টস ডেক্স :

২০২৫-২৬ মৌসুমে ইংল্যান্ডের জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন জুড বেলিংহ্যাম। জাতীয় দলের হয়ে সাতটি গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেছেন তিনি। মজার বিষয়, তার সবগুলো গোলই এসেছে ২০২৬ বিশ্বকাপে। শুধু তাই নয়, এক আসরে সর্বোচ্চ গোল করার রেকর্ডও গড়েছেন এই ইংলিশ মিডফিল্ডার।দারুণ পারফরম্যান্সের স্বীকৃতিও পেয়েছেন বেলিংহ্যাম। ২০২৫-২৬ মৌসুমে ইংল্যান্ডের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন তিনি। বিশ্বকাপে থ্রি লায়ন্সদের তৃতীয় হয়ে আসর শেষ করার পেছনে গুরুত্বপূর্ণ অবদান ছিল তার। ১৯৬৬ সালে বিশ্বকাপ জয়ের পর এটিই ইংল্যান্ডের সর্বোচ্চ সাফল্য।

মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ইংল্যান্ডের ৩-২ গোলের জয়ে জোড়া গোল করেন বেলিংহ্যাম। এরপর কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে ২-১ ব্যবধানের জয়েও দুটি গোল করেন তিনি। তার ধারাবাহিক পারফরম্যান্সই ইংল্যান্ডকে শেষ পর্যন্ত বিশ্বকাপের সেমিফাইনালের পথ দেখায়।

এ নিয়ে টানা দ্বিতীয়বার ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন বেলিংহ্যাম। ইংল্যান্ডের অফিসিয়াল অ্যাপে সমর্থকদের ভোটে পুরস্কারটি জেতার পর তিনি বলেন, ‘অসাধারণ লাগছে। আবারও ভক্তদের কাছ থেকে স্বীকৃতি পাওয়া বিশাল সম্মানের। জাতীয় দলের হয়ে খেলতে নামলে এসব বিষয় নিয়ে ভাবার সুযোগ থাকে না। তবে অসাধারণ একটি মৌসুম কাটানোর পর এমন স্বীকৃতি পাওয়া অবশ্যই দারুণ ব্যাপার।’

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *