মাদক সেবনকালে ছাত্রদল নেতাসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক:

নেত্রকোনার মদনে মাদক সেবনকালে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল বারী আকন্দ হিরাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে মদন পৌরসভাস্থ সওদাগর পাড়া বালুর মাঠে এ অভিযান পরিচালনা করা হয়।

মদন থানা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের একটি দল ওই স্থানে অভিযান চালায়। এ সময় ইয়াবা ও গাঁজা সেবনকালে ৪ জনকে আটক করা হয়। এ সময় আরও ৪ থেকে ৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।

আটকদের মধ্যে একজন হলেন- মদন উপজেলার কুলিয়াটি পশ্চিমপাড়া গ্রামের (বর্তমান মদন বাজার) মৃত আব্দুর রহিমের ছেলে আব্দুল বারী আকন্দ হিরা (২৯)। তিনি মদন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক।

বাকি তিনজন হলেন- মদন দক্ষিণপাড়া গ্রামের শান্তু মিয়ার ছেলে হুমায়ুন কবির (৩২), কাইকুরিয়া গ্রামের মৃত গনি মিয়ার ছেলে মো. মানিক (৩০) ও আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের দেবাদ্দর গ্রামের আ. জলিলের ছেলে তারেক (২৪)।এ ব্যাপারে মদন থানার ওসি সালাউদ্দিন করিম জানান, মাদক সেবন অবস্থায় ৪ জনকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *