আজ বৈঠকে বসছে মক্কা প্রতিরক্ষা জোট

আন্তর্জাতিক ডেক্স :

বৈঠকে বসছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান নিয়ে গঠিত মক্কা প্রতিরক্ষা জোটের একটি কমিটি।  আজ সোমবার (৫ অক্টোবর) সৌদি আরবের রাজধানী রিয়াদে তাদের বৈঠকে বসার কথা আছে। বৈঠকে তুরস্কের কয়েকজন শীর্ষ মন্ত্রীও অংশ নেবেন।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

বৈঠকটি এমন সময়ে হচ্ছে, যখন সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের নেতা হুথিদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন। হুথিদের নিয়ন্ত্রণে থাকা এলাকা দখলের লক্ষ্যেই এ অভিযান শুরু হয়েছে বলে জানানো হয়েছে।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি এবং জোটকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রক্রিয়া কতদূর এগিয়েছে, তা নিয়ে আলোচনা হবে।

জোটের কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির এ বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, প্রতিরক্ষামন্ত্রী ইয়াশার গুলের এবং সেনাপ্রধান জেনারেল সেলচুক বায়রাকতারওগ্লু অংশ নেবেন।

বৈঠকে পাকিস্তান ও সৌদি আরবের কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *