ওয়ানডে ক্রিকেটে কোহলির রেকর্ড

স্পোর্টস ডেক্স :

ওয়ানডে ক্রিকেটে মাইলফলক স্পর্শ করলেন বিরাট কোহলি। কিংবদন্তি শচীন রমেশ টেন্ডুলকারের পর বিশ্বের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ১৫ হাজার রানের রেকর্ড গড়েছেন কোহলি।

রোববার তিরুঅনন্তপুরমে ক্যারিবিয়ানদের বিপক্ষে ৫৯ রান করার মধ্য দিয়ে ১৫ হাজার রানের রেকর্ডের মালিক হন কোহলি।

রোববারের আগে ৩১৪টি ওয়ানডেতে ৩০২ ইনিংসে ব্যাট করে কোহলির সংগ্রহ ১৪ হাজার ৯৪১ রান। ৫৪টি শতরান এবং ৭৯টি অর্ধশতরান রয়েছে তার নামের পাশে।

এর আগে শচীন টেন্ডুলকার ৪৫২ ইনিংসে ব্যাট করে ৪৯টি সেঞ্চুরির সাহায্যে ১৮ হাজার ৪২৬ রান সংগ্রহ করেন। ১৪ হাজার ২৩৪ রান করে এই তালিকায় তৃতীয় পজিশনে আছেন শ্রীলংকান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা।

ঘরের মাঠে ওয়ানডেতে সর্বাধিক রানের শচীনের রেকর্ডও বিরাটের নাগালের মধ্যে। দেশের মাটিতে শচীন ১৬৪টি ম্যাচে করেছেন ৬,৯৭৬ রান। বিরাটের সংগ্রহ ১৩০টি ম্যাচে ৬,৮৬৭ রান। অর্থাৎ শচীনের রেকর্ড ভাঙতে তার প্রয়োজন আর মাত্র ১১০ রান।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *