উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে যেসব পানীয় খাবেন ও এড়িয়ে চলবেন

লাইফস্টাইল :

উচ্চ রক্তচাপ একটি অত্যন্ত সাধারণ স্বাস্থ্য সমস্যা, যা বিশ্বের অনেক প্রাপ্তবয়স্ক মানুষকে প্রভাবিত করে থাকে। চিকিৎসা না করালে এটি মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

সাধারণত জীবনযাত্রার মান পরিবর্তন এবং ওষুধের মাধ্যমেই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা হয়। খাদ্যতালিকায় সোডিয়াম ও অ্যালকোহলের পরিমাণ কমানো এর অন্তর্ভুক্ত হলেও, কোন পানীয়গুলো বেছে নেওয়া উচিত তা নিয়ে অনেকের মনেই সংশয় থাকে।

তারই প্রেক্ষিতে এখানে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক ও বর্জনীয় পানীয়গুলো তুলে ধরা হয়েছে।

উচ্চ রক্তচাপ কমাতে সহায়ক পানীয় 

বিট রুট জুস: বিট রুটে প্রাকৃতিক রাসায়নিক নাইট্রেট থাকে, যা রক্তনালী প্রসারিত করে রক্তচাপ কমাতে সাহায্য করে। ২০২২ সালের একটি পর্যালোচনায় দেখা গেছে যে, বিট রুট জুস ধমনীর উচ্চ রক্তচাপযুক্ত ব্যক্তিদের সিস্টোলিক রক্তচাপ কমাতে কার্যকর।

টমেটো জুস: জাপানে ২০১৯ সালে হওয়া একটি গবেষণা অনুযায়ী, লবণ ছাড়া বা আনসল্টেড টমেটো জুস রক্তচাপ কমাতে সাহায্য করতে পারে। নিয়মিত এটি পান করলে সিস্টোলিক ও ডায়াস্টোলিক—উভয় রক্তচাপের মাত্রাই হ্রাস পেতে পারে।

ডালিমের রস: ২০১৭ সালের একটি মেটা-বিশ্লেষণ থেকে জানা যায় যে, ডালিমের রস সিস্টোলিক ও ডায়াস্টোলিক রক্তচাপ কমাতে পারে এবং চিকিৎসার সময়কাল নির্বিশেষে সিস্টোলিক রক্তচাপ হ্রাসে এটি কার্যকর।

চেরি ও ক্র্যানবেরি জুস: ২০২০ সালের একটি পর্যালোচনার ফলাফল অনুযায়ী, চেরি এবং ক্র্যানবেরি জুস নিয়মিত পান করলে রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *