নির্ধারিত সময়ে বই পৌঁছাতে প্রেস পরিদর্শন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর

নিজস্ব প্রতিবেদক:

নির্ধারিত সময়ের মধ্যে দেশের প্রতিটি শিশুর হাতে নতুন পাঠ্যপুস্তক পৌঁছে দিতে মাঠে নেমেছে সরকার। প্রাথমিক, মাধ্যমিক ও ইবতেদায়ি মাদ্রাসার বই ছাপার কাজ কতদূর এগোলো তা সরেজমিনে দেখতে শনিবার (১৭ অক্টোবর)  গভীর রাতে রাজধানীর তেজগাঁওয়ের একটি ছাপাখানায় আকস্মিক হাজির হন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন।

সেখানে এনসিটিবির কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি ছাপাখানা ঘুরে দেখেন। বই ছাপার মান, কাগজের গুণগত দিক, কাটিং, বাইন্ডিং এবং উপজেলা পর্যায়ে বই পাঠানোর পুরো প্রক্রিয়াটি তিনি নিবিড়ভাবে যাচাই করেন। এ সময় তিনি স্পষ্ট করে জানান, প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশ অনুযায়ী দেশের সব শিক্ষার্থীর কাছে যথাসময়ে নতুন বই পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর।এর আগে বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল খালেককে সঙ্গে নিয়ে এনসিটিবি কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন ব্যারিস্টার রিমন। সেখানে পাঠ্যপুস্তক মুদ্রণের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং নতুন শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার প্রস্তুতি আরও জোরদার করার তাগিদ দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *