মধ্যরাতে প্রবাসীর বাড়িতে হামলা, পরিবারকে বাঁচাতে ফেসবুক লাইভে আকুতি

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মধ্যরাতে এক প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এ সময় স্ত্রী তার প্রবাসী স্বামীকে ফোন দেন। পরে ফেসবুক লাইভে এসে স্ত্রীকে বাঁচানোর আকুতি জানান।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিনগত রাত ২টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

মুখোশধারীদের হামলায় প্রবাসী আবু বক্করের স্ত্রী সাদিয়া আকতার আহত হয়েছেন। তার গলায় জখম হয়েছে। হামলাকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে গলা কাটার চেষ্টা করেছে বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন।

ওমানপ্রবাসী আবু বক্কর জানান, রাতে হামলার সময় তার স্ত্রী তাকে ফোন করে বিষয়টি জানান। এরপর তিনি থানায় যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু ফোনে পুলিশকে না পেয়ে পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে ফেসবুক লাইভে এসে তাদের বাঁচানোর আকুতি জানান।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ যুগান্তরকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলার কারণ এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত- তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *