হাতকড়াসহ আ’লীগ নেতার পলায়ন, ওসি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক :

কিশোরগঞ্জের কুলিয়ারচরে গ্রেপ্তারের পর হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা পালিয়ে যাওয়ার ঘটনার দায়িত্ব অবহেলার অভিযোগে থানার ওসি কাজী আরিফ উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে প্রত্যাহার করে তাকে কিশোরগঞ্জ জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু মুছা শেখ। তিনি বলেন, দায়িত্ব অবহেলার অভিযোগে ওসি কাজী আরিফ উদ্দিনকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে, এমন তথ্য আমার জানা নেই। এটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে পারবে। আমি যতটুকু জানি প্রশাসনিক নিয়মে তাকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।পুলিশের একাধিক সূত্র থেকে জানা যায়, সোমবার দুপুরে উপজেলার ছয়সূতি ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রেনু মিয়াকে গ্রেপ্তার করে থানা-পুলিশ। গ্রেপ্তারের পর পরিবারের সদস্যরাসহ স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন। সেখান থেকে হাতকড়াসহ পালিয়ে যান রেনু মিয়া। তার বিরুদ্ধে কুলিয়ারচর থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *