ফেসবুকে আন্দোলনের হুমকি চারদিনের মাথায় ঢাকায় বদলি গণপূর্তের দুই প্রকৌশলী রায়হান-আনিসুজ্জামান

নিজস্ব প্রতিবেদক:

অনেকটা আয়োজন করে কিছুদিন আগে লটারি করে বদলি করা হয়েছিল গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের। এ লটারির মাধ্যমে বদলির সিদ্ধান্তের সঙ্গে যুক্ত ছিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা। এরই মধ্যে বদলে গেল দৃশ্যপট। চারদিনের মাথায়ই বদলে গেলো সেই দৃষ্টান্ত।

লটারিতে বদলির পর পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি মোহাম্মদ রায়হান মিয়া ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আনিসুজ্জামানের কর্মস্থল হয়েছিল ঢাকার বাইরে। এরপর গেল ৪ সেপ্টেম্বর ফেসবুক পোস্টে আন্দোলনের প্রস্তুতির কথা জানিয়েছিলেন, সভাপতি মোহাম্মদ রায়হান মিয়া। আন্দোলনের হুমকি দেওয়ার চারদিনের মাথায় আবারও ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে ঢাকায় বদলি করার নির্দেশ দেওয়া হয়েছে। ৮ সেপ্টেম্বর সংস্থাটির প্রধান প্রকৌশলী স্বাক্ষরিত বদলি সংক্রান্ত এক অফিস আদেশ জারি করা হয়েছে।

নতুন আদেশের ফলে মুহাম্মদ আনিসুজ্জামানকে শেরপুর গণপূর্ত উপ-বিভাগে, উপ-বিভাগীয় প্রকৌশলী থেকে বদলি করে অতিরিক্ত প্রধান প্রকৌশলী (স্বাস্থ্য উইংয়ে) যুক্ত করা হয়েছে। একই জায়গায় সংযুক্ত করা হয়েছে মোহাম্মদ রায়হান মিয়াকেও। তিনি আগে চট্টগ্রাম গণপূর্ত উপ-বিভাগ-৩ এ উপ-বিভাগীয় প্রকৌশলীর দায়িত্বে ছিলেন।

রায়হান মিয়ার সেই ফেসবুক পোস্ট

এর আগে ৪ সেপ্টেম্বর রাতে পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি রায়হান মিয়া ফেসবুকে লেখেন, ‘গণপূর্ত অধিদপ্তরে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়ে গভীর ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা সকলেই আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করি।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *