৩৫ ম্যাচের জন্য ১৩০ কোটি পাচ্ছে ভারত

স্পোর্টস ডেক্স :

আগামী ৩৫ ম্যাচের জন্য তিনটি সংস্থার কাছ থেকে মোট ১২৯ কোটি ৮৫ লাখ টাকা পাবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তার মধ্যে নতুন টাইটেল স্পনসর খুঁজছে তারা।

তিনটি সংস্থার সঙ্গে নতুন চুক্তি করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। রিলায়্যান্সের ঠান্ডা পানীয় ক্যাম্পা কোলা, এসবিআই লাইফ ও চ্যাটজিপিটির সঙ্গে চুক্তি করেছে বিসিসিআই। এই চুক্তির ফলে বোর্ডের কোষাগারে ঢুকবে ১৩০ কোটি টাকা।

জানা গেছে- ২০২৮ সালের মার্চ মাস পর্যন্ত দেশের মাটিতে ৩৫টি ম্যাচের জন্য এই তিন সংস্থার সঙ্গে চুক্তি হয়েছে। কিন্তু এখনও টাইটেল স্পনসন খুঁজে পায়নি বোর্ড। ২০২৬ সালের আগস্ট মাসে টাইটেল স্পনসর আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের সঙ্গে বোর্ডের চুক্তি শেষ হয়ে গিয়েছে। তার পর থেকে টাইটেল স্পনসর খুঁজে চলেছে বিসিসিআই।বোর্ড যে দরপত্র হেঁকেছিল, তাতে সবচেয়ে বেশি দর দিয়েছে ক্যাম্পা কোলা। প্রতিটি ম্যাচের জন্য বিসিসিআইকে ১ কোটি ৩১ লাখ টাকা দেবে তারা। প্রতিযোগিতায় ছিল বিসলারি ও ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। তাদের হারিয়ে চুক্তি করেছে ক্যাম্পা কোলা। এসবিআই লাইফ ও চ্যাট জিপিটি প্রতি ম্যাচের জন্য বোর্ডকে ১ কোটি ২০ লাখ টাকা করে দেবে।

 

আগামী ৩৫ ম্যাচের জন্য এই তিনটি সংস্থার কাছ থেকে মোট ১২৯ কোটি ৮৫ লাখ টাকা পাবে ভারতীয় ক্রিকেট বোর্ড। তার মধ্যে নতুন টাইটেল স্পনসর খুঁজছে তারা।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *