রাজকীয় দায়িত্ব পাবেন না—চিঠি পেয়ে বিস্মিত হ্যারি-মেগান

আন্তর্জাতিক ডেক্স :

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের পক্ষ থেকে পাঠানো একটি চিঠিতে প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান যে আর রাজপরিবারের সদস্য নন, তা স্পষ্ট করে দেওয়া হয়েছে। এ চিঠি প্রকাশের আগে তাদের জানানো হয়নি—এমন দাবি করে ‘কিছুটা বিস্মিত’ হয়েছেন হ্যারি ও মেগান।

সাসেক্সের ডিউক ও ডাচেসের এক মুখপাত্র বলেছেন, যুক্তরাজ্যে সম্প্রতি ফিরে আসা হ্যারি ও মেগান চিঠিটি প্রকাশের আগে এ বিষয়ে তাদের জানানো হয়নি দেখে ‘কিছুটা বিস্মিত’ হয়েছেন।

তবে রাজপরিবারের সূত্রের দাবি, সোমবার বিকেলে চিঠিটি প্রকাশের আগে হ্যারি ও মেগানকে এ বিষয়ে জানানো হয়েছিল।

রাজা তৃতীয় চার্লসের পক্ষে লর্ড চেম্বারলেনের পাঠানো চিঠিতে বলা হয়েছে, হ্যারি ও মেগান এখনো ‘প্রাইভেট সিটিজেন’ বা ব্যক্তিগত নাগরিক। তারা ‘হিজ রয়্যাল হাইনেস’ (এইচআরএইচ) ও ‘হার রয়্যাল হাইনেস’ (এইচআরএইচ) উপাধি ব্যবহার করতে পারবেন না।

চিঠিটি হ্যারির প্রতিনিধি দল, সরকারের বিভিন্ন দপ্তর, সামরিক কর্মকর্তাদের এবং লর্ড লেফটেন্যান্টদের কাছে পাঠানো হয়েছে বলে রাজপ্রাসাদের সূত্র জানিয়েছে। রাজপরিবারের বিভিন্ন সফর ও আনুষ্ঠানিক কর্মসূচির সঙ্গে সরকারি কর্মকর্তা ও স্থানীয় পর্যায়ে রাজার প্রতিনিধিরা যুক্ত থাকেন।

রাজপরিবারের হয়ে কোনো কর্মসূচি নয়
চিঠিতে স্পষ্ট করে বলা হয়েছে, হ্যারি ও মেগান ভবিষ্যতে কোনো কর্মসূচিতে অংশ নিলে তা হবে তাদের ব্যক্তিগত সক্ষমতায়। তারা রাজপরিবারের প্রতিনিধিত্ব করবেন না।

২০২০ সালে রাজপরিবারের দায়িত্ব থেকে সরে যাওয়ার সময় যে সমঝোতা হয়েছিল, সেটিই এখনো কার্যকর- চিঠিতে সেই অবস্থান আবারও স্পষ্ট করা হয়েছে। ওই সমঝোতা ‘স্যান্ড্রিংহাম অ্যাগ্রিমেন্ট’ নামে পরিচিত।

২০২০ সালের জানুয়ারিতে হ্যারি ও মেগান রাজপরিবারের পক্ষে প্রতিনিধিত্বমূলক দায়িত্ব পালন থেকে সরে দাঁড়ান। এরপর তারা যুক্তরাষ্ট্রে চলে যান। গত মাসে সন্তান আর্চি ও লিলিবেটকে নিয়ে তারা আবার যুক্তরাজ্যে ফিরে এসেছেন।

রাজপরিবারের পক্ষ থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ২০২০ সালে দায়িত্ব ছাড়ার পর তারা আর রাজপরিবারের কর্মরত সদস্য নন। তাদের দাতব্য কার্যক্রমও ব্যক্তিগত বিষয় এবং তারা ব্যক্তিগত সক্ষমতায় এসব কার্যক্রম পরিচালনা করেন।

সূত্র: বিবিসি

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *