দুর্নীতি, সন্ত্রাস,মাদক ও দারিদ্র মুক্ত, সু-শিক্ষাবান্ধব বৈষম্যহীন আদর্শ সমাজ গড়তে মেম্বার পদপার্থী আশরাফুল ইসলাম। ‎


‎স্টাফ রিপোর্টারঃ জসিম উদ্দিনঃ
‎‎আগামী  ইউনিয়ন পরিষদ  নির্বাচন দিন দিন ঘনিয়ে আসায় সারা দেশে সম্ভাব্য ইউপি মেম্বার পদপ্রার্থীদের ব্যাপক গণসংযোগ ও প্রচারণা শুরু হয়েছে। স্থানীয় সরকারের এই তৃণমূল নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ওয়ার্ডের প্রার্থীরা ভোটারদের সমর্থন ও দোয়া চেয়ে পোস্টার, ব্যানার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের প্রার্থিতা প্রকাশ করছেন।

‎আগামী  ইউপি নির্বাচনে সমর্থন ও দোয়া প্রত্যাশী  ইউপি মেম্বার পদপ্রার্থী মোঃ আশরাফুল শিকদার।  নিজের প্রার্থিতা জানান দিয়ে তিনি ফরিদপুর জেলার মধুখালী  উপজেলার ১০ নং আড়পাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বাসির সকলের কাছে সমর্থন ও দোয়া প্রার্থনা করছেন। একটি সুখী-সুন্দর দেশ ও সমাজ নির্মানে সর্বপ্রথম ওয়ার্ড পর্যায়ে উন্নয়ন প্রয়োজন। ১০ নং আড়পাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সমর্থন ও ভোট দেওয়ার জন্য ওয়ার্ডবাসীর প্রতি আহবান জানান,তিনি আগামী আসন্ন ইউপি নির্বাচনে জয়যুক্ত হলে ৭নং ওয়ার্ডের সুবিধা বঞ্চিত ও অবহেলিত মানুষের সেবা করতে চান। ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী হিসেবে নিজের অবস্থান আরো সুসংহত করতে প্রতিনিয়ত (৭নং ওয়ার্ডের) প্রতিটি গ্রামের মোড়ে, চায়ের দোকানে ও বিভিন্ন রাস্তাঘাটে ও পাড়া মহল্লায় সাধারণ মানুষের কাছে ছুটে যাচ্ছেন ও দিনরাত ভোটারদের সাথে মতবিনিময় করছেন। এরি মধ্যে তিনি এলাকায় মুরব্বিদের সাথে কুশল বিনিময় ও নানান সমস্যা নিয়ে তরুনদের সাথে মতবিনিময় করছেন।

‎মোঃ আশরাফুল শিকদার এক সাক্ষাতে আমাদের দৈনিক সবুজ বাংলাদেশ কে  বলেন ,১০ নং আড়পাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডকে উন্নয়নের লক্ষ্যে, দুর্নীতি, সন্ত্রাস,মাদক ও দারিদ্র মুক্ত, সু-শিক্ষাবান্ধব বৈষম্যহীন আদর্শ গ্রাম হিসাবে গড়ে তুলার নিমিত্তে আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউ‌পি মেম্বার পদে প্রার্থী হ‌চ্ছি। এর জন্য আমি আমার গ্রামের মুরব্বী, ভাই, বন্ধু, মা, বোনসহ ওয়ার্ড বাসির নিকট দোয়া ও সমর্থন কামনা করছি। তি‌নি আ‌রো ব‌লেন, ৭ নং ওয়ার্ডের সকলের নিকট আমার উদাত্ত আহ্বান, আমাকে আপনাদের সমর্থন দিয়ে আপনাদের সন্তানের পাশে থেকে ওয়ার্ড বাসি, মেহনতী মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে ” বর্তমান সরকারের উন্নয়ন ধারাকে বাস্তবায়ন করার সুযোগ দিন।

‎পরিশেষে তিনি আরো বলেন, সন্ত্রাস, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সরকার ও রাজনৈতিক মহল কঠোর অবস্থান নিয়েছে। সাম্প্রতিক দেশব্যাপী বিশেষ অভিযানে ৯ হাজারেরও বেশি মাদক কারবারিকে আইনের আওতায় আনা হয়েছে। সন্ত্রাস ও সহিংসতা কোনো সমস্যার সমাধান হতে পারে না। শান্তি ও মানবতার জয় হোক, সব ধরনের সন্ত্রাসের অবসান ঘটুক। এবং মাদক শুধু একটি জীবন বা পরিবার নয়, পুরো সমাজকে ধ্বংস করে দেয়। মাদককে বিদায় জানান, সুন্দর জীবন ও সমাজ গড়ুন।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *