ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লিডা. জাহেদ উর রহমান

নিজস্ব প্রতিবেদক:

৫ আগস্ট পরবর্তী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সাথে ভারতের যে সম্পর্ক ছিল, দুই দেশই সেটা থেকে বেরিয়ে আসতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

এ সময় পুশইনের প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, পুশইনকে কেন্দ্র করে ভারত বাংলাদেশকে চাপে ফেলতে চায় বলে মনে করি না। ভারত সরকার বাংলাদেশকে চাপে ফেলতে পুশ ইন করছে না; এটা তাদের অভ্যন্তরীণ রাজনীতির একটা প্রভাব। পশ্চিমবঙ্গের নতুন সরকারের নির্বাচনী ইশতেহারে এ ধরনের বিষয় ছিল। আশা করি এটা ঠিক হয়ে যাবে।

অপতথ্য ছড়ানো নিয়ে তিনি বলেছেন, এটি বন্ধ করবে সরকার, এজন্য গ্রাউন্ড ওয়ার্ক চলছে। কেননা একজন একটা কথা বলেনি, কিন্তু তার নামে ভুয়া তথ্য দিয়ে ফটোকার্ড করা হয়। কোনো কোনো সময় প্রতিষ্ঠিত টিভি চ্যানেলের লোগো ব্যবহার করা হয়। এসব ক্ষেত্রে সরকার কঠোর হবে। আইনজীবী প্যানেল করা হচ্ছে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। এই নির্বাচনে ব্যক্তি হিসেবে আওয়ামী লীগের কেউ অংশ নিলে সরকারের কোনো সমস্যা নেই বলে জানান তিনি। কারণ হিসেবে তুলে ধরেন, এটি নির্দলীয় নির্বাচন। এখানে পদ-পদবি ব্যবহারের সুযোগ নেই। বর্তমান সরকার জনকল্যাণমুখী সরকার বলেও এ সময় উল্লেখ করেন তিনি।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *