অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর ‘ভিত্তিহীন

নিজস্ব প্রতিবেদক :

অনার্স (স্নাতক সম্মান) পর্যায় থেকে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর ‘ভিত্তিহীন’ বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে একনেক সভা শেষে সাংবাদিকদের বিষয়টি জানান তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, কোনো বিষয় বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়নি। চাহিদা অনুযায়ী অনার্সে নতুন বিষয় যুক্ত করার পর্যালোচনাও চলছে। সেই সাথে মাদরাসা শিক্ষাব্যবস্থার উন্নয়নে নেওয়া প্রকল্প নিয়ে একনেকে আলোচনা হয়েছে।

উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি ২০২৭ সালের শিক্ষাবর্ষের জন্য নতুন শিক্ষাক্রম সংস্কার এবং কয়েকটি নতুন বিষয় যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছে। এর মধ্যে হুট করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এসব বিষয় বাদ দেওয়া হচ্ছে

এদিকে, এ নিয়ে আজ সচিবালয়ে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, অনার্স (স্নাতক সম্মান) পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ থাকবে। তবে সব জায়গায় থাকবে কি না তা নিয়ে আলোচনা চলছে। এসব বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।

 

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *