দাউদকান্দির মেঘনা-গোমতী সেতু টোলপ্লাজায় নতুন ৫ লেন চালু

নিজস্ব প্রতিবেদক :

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে দাউদকান্দির মেঘনা-গোমতী সেতু টোলপ্লাজার ঢাকামুখী অংশে নতুন ৫টি লেন পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে লেনগুলো যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

মেঘনা-গোমতী সেতু টোলপ্লাজা সূত্র জানায়, ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে। একই সঙ্গে মহাসড়কে যানবাহনের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী লেনে যানজট কমাতে অতিরিক্ত ৫টি লেন চালু করা হয়েছে।

মেঘনা-গোমতী সেতুর প্রকৌশলী মো. পাভেল বলেন, ‘টোলপ্লাজা এলাকায় যানজট নিরসন ও যাত্রীদের স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতেই নতুন লেনগুলো উন্মুক্ত করা হয়েছে। এতে যাত্রীরা উপকৃত হবেন বলে আশা করছি।’

টোলপ্লাজা এলাকায় দায়িত্বরত দাউদকান্দি মডেল থানার এসআই মো. রেজাউল বলেন, ‘এখানে প্রায়ই যানজট তৈরি হয়। নতুন লেন চালু হওয়ায় এবারের ঈদযাত্রায় ভোগান্তি কিছুটা কমবে বলে আশা করছি।সড়ক ও জনপথ বিভাগ নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বলেন, ‘সড়ককে যানজটমুক্ত রাখতে পরীক্ষামূলকভাবে ৫টি লেন চালু করা হয়েছে। এখনও কিছু কারিগরি কাজ বাকি রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *