রুমানা,নিজস্ব প্রতিবেদক:মোহাম্মদপুর ও আদাবর এলাকায় টেষ্টি ট্রিট নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাধারণ মানুষের সাথে প্রতারণা, নিম্নমানের খাবার বিক্রি এবং কাস্টমারদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির কিছু কর্মচারী দায়িত্বে অবহেলা করে আসছেন এবং ভোক্তাদের সঙ্গে খারাপ আচরণ করছেন।
সাংবাদিক রোমানা অভিযোগ করে বলেন, তিনি কফি পান করতে গেলে ইচ্ছাকৃতভাবে তার গায়ে গরম কফি ঢেলে দেওয়া হয়। তিনি আরও অভিযোগ করেন, প্রতিষ্ঠানটিতে সংরক্ষিত কিছু খাবার নির্ধারিত সময় পার হওয়ার পরও বিক্রি করা হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
স্থানীয়দের অভিযোগ, আদাবর এলাকার শাখাটিতে কর্মরত কিছু ব্যক্তি নিয়মিত কাস্টমারদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এছাড়া “ইশা” নামের এক সার্ভিস ম্যানের বিরুদ্ধেও প্রতারণামূলক আচরণের অভিযোগ উঠেছে।
এলাকাবাসীর দাবি, খাদ্য অধিদপ্তর, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং সংশ্লিষ্ট প্রশাসনের মাধ্যমে দ্রুত তদন্ত করা হোক। একইসঙ্গে র্যাব ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনারও দাবি জানানো হয়েছে। তাদের মতে, মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।
স্থানীয়রা আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। এবং ভবিষ্যতে যেন কোন কোম্পানি এমন অসভ্য আচরণ এবং কোন সেলস গার্লস এন্ড বয় এমন অসভ্য আচরণ যেন আর কখনো যেন না করতে পারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।