পিস্তল-গুলিসহ যুবদল নেতা সোনামনি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

নাটোরের লালপুর উপজেলার পালিদোহা এলাকা থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ঈশ্বরদীর যুবদল নেতা মাহমুদ হাসান সোনামনি ও তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ মে) সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পালিদোহা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় মাহমুদ হাসান সোনামনিসহ ঘটনাস্থল থেকে কাজল, সুইটসহ আরও তিন সহযোগীকেও আটক করা হয়।

গ্রেফতার মাহমুদ হাসান সোনামনি পাবনার ঈশ্বরদী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।
লালপুর থানার ওসি জানান, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *