কেরানীগঞ্জে কিশোর গ্যাংয়ের সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে নিহত ১

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে কিশোর গ্যাংয়ের সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বকে কেন্দ্র করে সংঘর্ষে নাঈম মোল্লা (১৭) নামে…

ভাঙ্গায় হত্যা মামলার প্রধান আসামি স্বেচ্ছাসেবক দল নেতা, কমিটি বিলুপ্ত

নিজস্ব প্রতিবেদক : ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই মহল্লাবাসীর সংঘর্ষে গুলিতে এক যুবকের নিহতের ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সজীব মাতুব্বরকে (২৮) প্রধান আসামি করে মামলা করা হয়েছে। এ মামলা দায়েরের এক দিন পর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। শুক্রবার (৩ জুলাই) রাত ৮টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জেলা স্বেচ্ছাসেবক দল। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন ও সদস্যসচিব শাহরিয়ার শিথিলের যৌথ স্বাক্ষরে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। ওই প্রেস বিজ্ঞপ্তিতে ‘ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি বিলুপ্তিকরণ প্রসঙ্গে’ শিরোনামে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ভাঙ্গা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি অনিবার্য কারণবশত ৩ জুলাই বিলুপ্ত ঘোষণা করা হলো।’ প্রসঙ্গত, গত মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় পূর্বশত্রুতার জেরে ভাঙ্গা পৌরসভার হাসামদিয়া ও কাপুড়িয়া সদরদী মহল্লাবাসীর সংঘর্ষে কাপুড়িয়া সদরদী গ্রামের মিলন শেখের ছেলে সুমন শেখ (২০) গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় গত বৃহস্পতিবার (২ জুলাই) সুমন শেখের বাবা মিলন শেখ বাদী হয়ে ছেলেকে হত্যার অভিযোগে ১১ জনের নাম উল্লেখ এবং ৩০-৩৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় এক নম্বর আসামি করা হয় ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পূর্ব হাসামদিয়া মহল্লার বাসিন্দা সজীব মাতুব্বরকে। এ ঘটনায় ভাঙ্গা থানার পুলিশ ১৭ জনকে গ্রেফতার করে। তবে মূল অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা এখনও পলাতক রয়েছেন। এদিকে শুক্রবার বিকেল ৫টার দিকে নিহত সুমনের বাড়িতে তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে ও কবর জিয়ারত করতে যান ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা) আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল। সেখানে তিনি এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, মামলা তার নিজস্ব গতিতে চলবে এবং এই মামলায় কেউ কোনো ইন্টারফেয়ার করবে না। আর এই ঘটনায় যারা অভিযুক্ত হয়েছে, তাদের বিরুদ্ধে আজকেই আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব। আপনারা খবর পাবেন যে, আজই তাদের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত আমরা ঘোষণা করছি এবং এটি আনুষ্ঠানিকভাবে আপনারা জানতে পারবেন। সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের এই বক্তব্যের তিন ঘণ্টার মধ্যেই ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি বিলুপ্তির এ ঘোষণা আসে। হত্যা মামলায় আসামি করা ও কমিটি বিলুপ্তির বিষয়ে ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সজীব মাতুব্বরের প্রতিক্রিয়া জানতে ফোন করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তিনি পলাতক রয়েছেন বলে জানা গেছে। ভাঙ্গা উপজেলা কমিটি বিলুপ্তির ঘোষণা নিশ্চিত করে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য চিব শাহরিয়ার শিথিল বলেন, ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির বিরুদ্ধে নানা সময়ে নানা ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছিল। সর্বোপরি এই দলের এক নেতা হত্যা মামলার এক নম্বর আসামি হয়েছেন। এ মামলা যাতে নিরপেক্ষ তদন্ত হতে পারে এবং মামলায় যাতে কোন রাজনৈতিক হস্তক্ষেপ বিস্তারের সুযোগ না ঘটে এ কারণে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সুপারিশে ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

যাত্রীবাহী বাসে অভিনব কৌশলে গাঁজা পাচার, র‌্যাবের অভিযানে আটক ২

নিজস্ব প্রতিবেদক : মাদক পরিবহনে কৌশল বদলাচ্ছে কারবারিরা। কখনও দূরপাল্লার যাত্রীবাহী বাসের যাত্রী সেজে, আবার কখনও স্থানীয় বাজার এলাকাকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করে চলছে মাদক পাচার। তবে এমনই দুই অভিনব কৌশলে মাদক পরিবহনের চেষ্টা ব্যর্থ করে বগুড়ায় পৃথক অভিযানে দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২। শুক্রবার (৩ জুলাই) বগুড়ার শাজাহানপুর ও শেরপুর উপজেলায় পরিচালিত পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে মোট ৫ কেজি ১৫০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। র‌্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি) বগুড়া এ অভিযান পরিচালনা করে। র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথম অভিযানটি পরিচালিত হয় বগুড়া-ঢাকা মহাসড়কের শাজাহানপুর উপজেলার ফুলদিঘী এলাকায়। বিকেল পৌনে ৩টার দিকে ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে আমিনা খাতুন (৩৫) নামে এক নারীকে আটক করা হয়। তিনি মূলত বগুড়ার ধুনট উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে রাজধানীর তুরাগ এলাকায় বসবাস করছেন। তার কাছ থেকে ৯৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়। এর কয়েক ঘণ্টা পর বিকেল পৌনে ৬টার দিকে বগুড়ার শেরপুর…

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গার জীবননগরে আলমসাধুর ধাক্কায় রিপন হোসেন (৫০) নামে এক পাখিভ্যান চালকের মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) সকাল ১০ টার দিকে জীবননগর উপজেলার সন্তোষপুর- আন্দুলবাড়িয়া সড়কের দেহাটি শাহা ইটভাটার সামনে এই দূর্ঘটনা ঘটে। নিহত পাখিভ্যানচালক রিপন হোসেন উপজেলার সন্তোষপুর গ্রামের ব্রীজ পাড়ার মহিউদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকালে রিপন হোসেন নিজ বাড়ি থেকে পাখিভ্যানযোগে আন্দুলবাড়িয়ার দিকে যাচ্ছিলেন। সে দেহাটি শাহা ইটভাটার সামনে পৌছুলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি আসমসাধু পাখিভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে পাখিভ্যান চালক রিপন হোসেন রাস্তার উপর ছিটকে পড়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তিনি মারা যায়। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছায়। পরে লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশ থানায় নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

চট্টগ্রামে ১৪ ঘণ্টার ব্যবধানে নারীসহ দুই লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক গৃহবধূ ও এক জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার…

বান্দরবানে অস্ত্র-গুলিসহ কেএনএফ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক: বান্দরবানের থানচি উপজেলায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ পাহাড়ের সশস্ত্র সংগঠন কুচি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)…

কৃষক কার্ডের কারণে মধ্যস্বত্বভোগীরা সুবিধা নিতে পারবে না: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: কৃষক কার্ড চালুর ফলে মধ্যস্বত্বভোগীরা আর সুবিধা নিতে পারবে না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী…

বিচারক দম্পতির বাসায় চুরির ঘটনায় স্বেচ্ছাসেবক দলের দুই সাবেক নেতাসহ গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক : জামালপুর শহরের আমলাপাড়ায় এলাকায় বিচারক দম্পতির বাসায় জানালার গ্রিল কেটে স্বর্ণালঙ্কার ও নগদ…

শ্রমিক ইউনিয়ন নেতাকে পিটিয়ে হত্যা যুবদল নেতার পর ছাত্রদলের দুই নেতাকেও বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: গৌরীপুর পৌর বাসস্ট্যান্ড এলাকা থেকে উপজেলা শ্রমিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি মানিক মিয়াকে (৪০) ধরে…

দা দিয়ে কুপিয়ে বড় ভাইকে খুন

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের চকরিয়ায় পৈতৃক বসতভিটার গাছ কাটতে বাধা দেওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ধারালো…