নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন সারোয়ারকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (৪ জুলাই)…
Author: admin Sazid
যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নস্যাৎ করার সুযোগ ইসরাইলকে দেওয়া যাবে না: এরদোগান
আন্তর্জাতিক ডেক্স : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি…
গণঅধিকার পরিষদের মুখপাত্রের দায়িত্ব পেলেন আবু হানিফ
নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদের মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ। দলের সাংগঠনিক…
ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়ে আবেগঘন বার্তা মেসির
স্পোর্টস ডেক্স : ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় বিশ্বকাপের ব্যস্ততার মধ্যেও মানবিক বার্তা…
১৭ বছরের সংগ্রাম যেন নিজেদের ভুলে ব্যর্থ না হয়: শামা ওবায়েদ
নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম বলেছেন, দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক সংগ্রামের অর্জন কোনোভাবেই নিজেদের ভুল, দুর্নীতি, সন্ত্রাস বা চাঁদাবাজির কারণে নষ্ট হতে দেওয়া যাবে না। তিনি মাদক, দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ গড়ে তুলতে পরিবার, গ্রাম, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায় থেকে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। শনিবার (৪ জুলাই) বিকেলে ফরিদপুর শহরের থানা রোডের ব্যাংক এশিয়া মোড়ে ফরিদপুর নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত ‘নাগরিক আলোচনা ও বিজয়ের বর্ষপূর্তি’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামা ওবায়েদ বলেন, ‘আমাদের ১৭ বছরের সংগ্রাম যেন নিজেদের ভুলের কারণে ব্যর্থ না হয়। যে কোনো মূল্যে দুর্নীতি ও চাঁদাবাজি থেকে নিজেদের দূরে রাখতে হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে মাদক, দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ গড়ে তুলতে হবে।’ তিনি বলেন, এই সামাজিক আন্দোলনের সূচনা হতে হবে প্রতিটি পরিবার, গ্রাম, ওয়ার্ড ও ইউনিয়ন থেকে। উন্নয়ন পরিকল্পনার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজ নির্মাণ প্রকল্প ইতোমধ্যে একনেকে অনুমোদন পেয়েছে এবং প্রধানমন্ত্রীরও অনুমোদন রয়েছে। দেশের পানি সংকট নিরসনে পদ্মা ব্যারেজের পাশাপাশি তিস্তা ব্যারেজও বাস্তবায়ন করা হবে। একই সাথে খাল খননের মাধ্যমে পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনার ওপরও সরকার গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, ফরিদপুরকে বিভাগ ঘোষণা, পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করা, একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং কৃষকদের জন্য আধুনিক পেঁয়াজ সংরক্ষণাগার নির্মাণ সরকারের অগ্রাধিকারমূলক পরিকল্পনার মধ্যে রয়েছে। ফরিদপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এসব প্রকল্প বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন। পেঁয়াজচাষিদের দুর্ভোগের কথা তুলে ধরে শামা ওবায়েদ বলেন, ন্যায্যমূল্য না পেয়ে অনেক কৃষক উৎপাদিত পেঁয়াজ ফেলে দিতে বাধ্য হন। এ সমস্যা সমাধানে কৃষি মন্ত্রণালয় আধুনিক সংরক্ষণাগার নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। এর মাধ্যমে কৃষকরা উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে পারবেন। ফরিদপুরে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবির বিষয়ে তিনি বলেন, ভৌগোলিক ও শিক্ষাগত গুরুত্ব বিবেচনায় ফরিদপুরে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সময়ের দাবি। জেলার চারজন সংসদ সদস্যই এ বিষয়ে একমত হয়েছেন এবং শিক্ষা মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীরও ইতিবাচক সম্মতি রয়েছে। তাই ভবিষ্যতে ফরিদপুরে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ফরিদপুর মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান ডা. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা, ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ এবং জেলা বিএনপির সভাপতি মোদাররেস আলী ইছা। অনুষ্ঠানে নাগরিক কমিটির সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
টাঙ্গাইলে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে মাসুদ মিয়া (৪৫) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৫ জুলাই) সকালে সদর উপজেলার মগড়া ইউনিয়নের কুইজবাড়ী এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। মাসুদ ওই গ্রামের লাল মাহমুদের ছেলে। স্থানীয় ইউপি সদস্য মো. ফরহাদ আলী বলেন, ভোর সাড়ে ৫ টায় স্থানীয়রা মাসুদের লাশ দেখে আমাকে খবর দেয়। পরে গিয়ে ৯৯৯ এ ফোন করলে পুলিশ আসে। এটি নিঃসন্দেহে হত্যাকান্ড। কারণ তার এক কান কাটা ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
ইউএন-কপস সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিতব্য পঞ্চম ইউনাইটেড নেশনস চিফস অব পুলিশ সামিট (ইউএন-কপস-৫)-এ অংশ নিতে…
স্বাস্থ্য খাতে সমন্বয় বাড়াতে হবে: বাণিজ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য খাতে সরকারের বিনিয়োগের সর্বোচ্চ সুফল নিশ্চিত করতে পরিকল্পিত ব্যয়, আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং জবাবদিহি…
এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়ে বাধা পেরোল ফ্রান্স
স্পোর্টস ডেক্স : বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা, ব্রাজিল আর উরুগুয়েকে হারিয়ে চমক দেখিয়েছিল প্যারাগুয়ে। এরপর শেষ বত্রিশে…
কানাডার স্বপ্ন ভেঙে দিয়ে শেষ আটে মরক্কো
স্পোর্টস ডেক্স : নিজেদের ইতিহাসে প্রথমবার বিশ্বকাপের শেষ আটে খেলার স্বপ্ন দেখছিল কানাডা। কিন্তু সেই স্বপ্ন…