কদমতলী থানা মডেল প্রেস ক্লাবের উদ্যোগে সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধিঃ বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক, অবিভক্ত ঢাকা-৪ ও ৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব সালাউদ্দিন আহমেদের আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ সময় যুগান্তর পত্রিকার সিনিয়র রিপোর্টার, কদমতলী থানা মডেল প্রেসক্লাব এর আহবায়ক খোরশেদ আলম শিকদারের সভাপতিত্বে ও মানবকন্ঠ পত্রিকার রিপোর্টার, উক্ত কমিটির সদস্য সচিব, কে এম সোলায়মানের সার্বিক তত্ত্বাবধানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উক্ত কমিটির প্রধান উপদেষ্টা নান্নু মীর।

(১০ ই অক্টোবর) শনিবার রাত ১০টায় রাজধানী ঢাকার কদমতলী থানাধীন রায়েরবাগের ‘পুতুলবাড়ি রেস্তোরাঁয়’ কদমতলী থানা মডেল প্রেস ক্লাবের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

​মিলাদ ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কদমতলী থানা মডেল প্রেস ক্লাবের উপদেষ্টা, এটিএন বাংলা টিভির এডমিন পারভেজ ইমাম, স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, প্রবীণ সাংবাদিক জাকির মাঝি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক: মোঃ রিদওয়ান আবিদ চৌধুরী জয় (জয় টিভি)।

​এ সময় আরো উপস্থিত ছিলেন, উক্ত কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ বাবলু শেখ (স্বাধীন সংবাদ), ইঞ্জিনিয়ার মোঃ হাসান আলী (স্বাধীন খবর), মোঃ রাহাদ হোসেন (নাগরিক টিভি), আরিফুর রহমান (সকালের সময়), এইচ এম হাকিম (নতুন কাগজ), কাওছার আহমেদ পনির (স্বাধীন সংবাদ), নাজমুল হাসান (নিউ নেশন)।

অনুষ্ঠানে বক্তারা আলহাজ্ব সালাউদ্দিন আহমেদের দীর্ঘ রাজনৈতিক জীবন, দল ও এলাকার মানুষের কল্যাণে তার অবদানের কথা স্মরণ করেন। পরবর্তীতে তার দ্রুত আরোগ্য, পারিবারিক কল্যাণ এবং দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনা করা হয়।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *