ফরিদপুরে ডেঙ্গুতে নারীর মৃত্যু, একদিনে হাসপাতালে ২৬ জন ভর্তি

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মাসুদা বেগম (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে ফমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে জেলায় চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ছয়জন। একই সময়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে ২৬ জন রোগী ভর্তি হয়েছেন। মৃত মাসুদা বেগম ফরিদপুর শহরের আলিপুর এলাকার বাসিন্দা।

জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, মাসুদা বেগম জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মৃত্যু হয়। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ২৬ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত ১০৩ জন রোগী চিকিৎসাধীন।

তিনি আরও জানান, চলতি বছর এখন পর্যন্ত ফরিদপুরে প্রায় ৭০০ জন ডেঙ্গু রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন, বর্ষা মৌসুমের পর ডেঙ্গুর প্রকোপ বাড়ায় জেলার বিভিন্ন হাসপাতালে প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছেন। এ অবস্থায় ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *