তিতাসে অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার তিতাস উপজেলায় অজ্ঞাত এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে তিতাস থানা পুলিশ।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টায় উপজেলার মজিদপুর ইউনিয়নের শাহপুর উত্তর চকের পাড়া সংলগ্ন মাইঠা নদী থেকে সংযোগ গাজীপুর খাল থেকে এই লাশ উদ্ধার করা হয়েছে।নিহত ব্যাক্তি পুরুষ যার আনুমানিক বয়স ৫০ থেকে ৫৫ বছর হবে বলে স্থানীয়দের ধারনা। নিহতের মুখে পাকা দাড়ি, পরনে কালো রংয়ের ফুল হাতা জার্সি এবং সাদা রংয়ের থ্রি কোয়াটার প্যান্ট।

তিতাস থানা পুলিশ সুত্রে জানা যায়, দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে এস আই হাবিবুর রহমান ও এস আই রবিউল সঙ্গীয় ফোর্স নিয়ে  ঘটনা স্থলে গিয়ে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে। নিহতের বয়স আনুমানিক ৫০ থেকে ৫৫ হবে। নিহতের মুখে পাকা দাড়ি, গায়ে কালো রংয়ের ফুল হাতা জার্সি এবং সাদা রংয়ের থ্রি কোয়াটার প্যান্ট পড়া। পুলিশ ধারনা করছে, লাশ কয়ক দিন আগের। শরীরে বিভিন্ন অংশের চামড়া উঠে গেছে। তবে নিহত ব্যক্তি কে বা কোথাকার কেউ শনাক্ত করতে পারেনি।

তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পাই শাহপুর উত্তর চকের পাড়া সংলগ্ন খালে একটি ভাসমান লাশ। তাৎক্ষণিক ঘটনা স্থলে পুলিশ পাঠাই এবং লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *