খুলনায় ৪ বিদেশি পিস্তলসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক:

খুলনায় চিংড়ি পলাশ নামে পরিচিত এক ব্যক্তির বাসায় অভিযান চালিয়ে চারটি বিদেশি পিস্তল, পাঁচটি  ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলিসহ রিফাত তালুকদার নামে এক ব্যক্তিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোররাতে নগরীর লবণচরা ও সোনাডাঙ্গা মডেল থানাধীন গোবরচাকা শাহিনুর জামে মসজিদ রোডের খালাসীবাড়ি মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি পুলিশ জানায়, যশোর থেকে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী খুলনার চিহ্নিত সন্ত্রাসী মো. পলাশ তালুকদার ওরফে চিংড়ি পলাশের ২২ নম্বর বাড়িতে অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

খুলনা মহানগর ডিবি পুলিশের উপ-পুলিশ কমিশনার রিপন চন্দ্র সরকারের নেতৃত্বে একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। তিনি জানান, অভিযানের সময় যশোর কোতোয়ালি থানার রিফাত তালুকদারকে আটক করা হয়।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *