ইরানের সঙ্গে যুদ্ধ শেষ পর্যায়ে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেক্স :

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান সরাসরি যোগাযোগ করেছে এবং চুক্তি করতে চায় বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে চলমান যুদ্ধ হয়তো শেষ পর্যায়ের দিকে এগোচ্ছে বলেও দাবি করেন তিনি।

স্থানীয় সময় বুধবার (১৬ সেপ্টেম্বর) উত্তর ক্যারোলাইনায় পৌঁছানোর পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

যুদ্ধের কোন পর্যায়ে যুক্তরাষ্ট্র রয়েছে—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন,‘আশা করি আমরা যুদ্ধের শেষের দিকে আছি।’তিনি বলেন, ‘তারা (ইরান) একটি চুক্তি করতে চায়। এখন দেখা যাক, বিষয়টি কীভাবে এগোয়।

ইরানের সঙ্গে সরাসরি যোগাযোগ হয়েছে, নাকি মধ্যস্থতাকারীদের মাধ্যমে—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘ইরান সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ করেছে।

ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বেড়েছে। এর আগে জুনে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথটি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়েছিল। এর লক্ষ্য ছিল পরবর্তী সময়ে আরও বড় একটি শান্তিচুক্তির পথ তৈরি করা।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *