কেমন হবে ‘থ্রি ইডিয়টস’ সিক্যুয়েল, গল্পের আভাস দিলেন নির্মাতা

বিনোদন ডেক্স :

বলিউডের জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল নিয়ে বড় আপডেট দিয়েছেন পরিচালক রাজকুমার হিরানি। তিনি জানিয়েছেন, নতুন সিনেমাটিতে মূল ছবির অভিনেতারাই ফিরছেন। তবে এখনো চূড়ান্ত হয়নি সিনেমাটির চিত্রনাট্য। গল্প পছন্দসই পর্যায়ে না পৌঁছানো পর্যন্ত সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিকভাবে এগোতে চান না নির্মাতা।

সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে হিরানি বলেন, ‘গল্প লেখা হচ্ছে। আমরা এখনো লিখছি। গল্প যখন সঠিক জায়গায় পৌঁছাবে, তখন এ বিষয়ে কথা বলব। আপাতত আমরা গল্প লেখার কাজেই আছি। অভিনয়শিল্পীরাও একই থাকছেন।’

২০০৯ সালে মুক্তি পাওয়া ‘থ্রি ইডিয়টস’ সিনেমায় আমির খান, আর মাধবন, শর্মান জোশি, কারিনা কাপুর ও বোমান ইরানি অভিনয় করেছিলেন। সিনেমাটি শুধু বক্স ব্যপক সাফল্য পায়। এছাড়া ভারতীয় শিক্ষাব্যবস্থা ও তরুণদের ওপর পড়াশোনার চাপ নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা তৈরি করেছিল।

থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলের গল্প কী হতে পারে, সে বিষয়েও আভাস দিয়েছেন হিরানি। তার কথায়, নতুন সিনেমার ভাবনাটি মূলত ‘থ্রি ইডিয়টস’-এর দ্বিতীয় পর্ব তৈরির পরিকল্পনা থেকে শুরু হয়নি।

হিরানি জানান, তারা শুরুতে অন্য একটি গল্প নিয়ে কাজ করছিলেন। পরে মনে হয়, সেই গল্পটি ‘থ্রি ইডিয়টস’-এর চরিত্রগুলোর জীবনের পরবর্তী অধ্যায়ের সঙ্গে মানিয়ে যেতে পারে।

তবে নতুন সিনেমায় তিন বন্ধুর কলেজজীবন দেখানো হবে না। বরং মূল সিনেমার ঘটনার প্রায় ২০ বছর পর তাদের জীবনে কী ঘটেছে, সেটিই তুলে ধরা হবে।

পরিচালকের ভাষায়, ‘এটি শিক্ষার্থীদের নিয়ে নয়। ২০ বছর পর তাঁদের জীবনে কী ঘটছে, সেটিই দেখানো হবে।’

মূল সিনেমার অভিনয়শিল্পীরা ফিরবেন—এ কথা জানালেও হিরানি স্পষ্ট করেছেন, সিক্যুয়েলটি এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি। চিত্রনাট্যের কাজ চলছে এবং গল্প তাঁর ও তাঁর দলের পছন্দসই পর্যায়ে পৌঁছালেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে ‘মুন্নাভাই এমবিবিএস’-এর সিক্যুয়েল ‘লাগে রাহো মুন্নাভাই’ তৈরির অভিজ্ঞতার কথাও স্মরণ করেন হিরানি। তিনি জানান, প্রথম সিনেমাটি তৈরির সময় দ্বিতীয় পর্ব বানানোর কোনো পরিকল্পনাই ছিল না। সে সময় বলিউডে এমন ধারণাও ছিল যে সিক্যুয়েল সাধারণত ভালো ব্যবসা করে না। সূত্র: আউটলুক ইন্ডিয়া

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *