সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের উদ্যোগে ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) জুমার নামাজের পর ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনিতে এ ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়।

শোক হোক শক্তি, শেখ হাসিনাতেই মুক্তি’ এই প্রতিপাদ্য সামনে রেখে ব্যানার ও লাঠিসোটা নিয়ে ৩৫-৪০ জন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এ মিছিল করেন। এ সময় মহাসড়কে পুলিশের টহল না থাকায় ৮-১০ মিনিট চলে মিছিলটি।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে আসার আগেই মিছিলে অংশ নেওয়া ছাত্রলীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা পালিয়ে যান।

পুলিশ জানায়, আজ (শুক্রবার) বিকালে মহাসড়কের রেডিও কলোনি নামক স্থানে ঝটিকা মিছিল করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। পরে তারা আত্মগোপনে চলে যায়। বিষয়টি পুলিশের নজরে এলে মহাসড়কের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানান, মিছিলকারীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রাজীব, সমর ও আতিকের অনুসারী বলে জানা গেছে। দ্রুত তাদের শনাক্ত করে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *