নিজস্ব প্রতিবেদক:
জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়নের ৭ নং ওয়ার্ড যুবদলের সভাপতি, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক ইমন সরকারকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৬ জুলাই) মধ্যরাতে উপজেলার দেবেরবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
এলাকায় মেম্বার নামে পরিচিত ইমন সরকার দীর্ঘদিন ধরে ইয়াবা সেবনের পাশাপাশি ব্যবসা করে আসছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ইমন সরকারের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এ টি এম মাহমুদুল হক।
তাকে ৩১ পিস ইয়াবা এবং নগদ ২৪ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।
ওই এলাকার সাবেক ছাত্রদল নেতা সাব্বির হোসেন বলেন, ‘মাদকাসক্ত এবং তার এলোমেলো আচরণে অতিষ্ঠ হয়ে উপজেলা যুবদল তাকে ইউনিয়ন যুগ্ম আহবায়কের পদ থেকে সরিয়ে দিয়েছে।’
সে বর্তমানে ওয়ার্ড যুবদলের সভাপতি এবং শ্রমিকদলের পদেও দায়িত্ব পালন করছেন। ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক পদ থেকে তাকে সরিয়ে দেয়ার কোন চিঠি দেখেছেন বা তার কাছে আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ইমন সরকারকে সরিয়ে দেয়ার বিষয়ে তিনি শুনেছেন।