প্রাকৃতিকভাবে অ্যালার্জি কমাবেন কীভাবে

লাইফ স্টাইল :

ঋতু পরিবের্তনের সময় অনেকেই অ্যালার্জিতে আক্রান্ত হন। এর ফলে অনবরত হাঁচি-কাশির সমস্যা দেখা দেয়। অ্যান্টিহিস্টামিন এবং অন্যান্য ধরণের ওষুধ খেয়ে অনেকেই তা নিয়ন্ত্রণ করেন। এছাড়াও প্রাকৃতিকভাবে অ্যালার্জি কমাতে কিছু বিষয় অনুসরণ করতে পারেন। যেমন-

প্রোবায়োটিক গ্রহণ করুন
অ্যালার্জির বিরুদ্ধে লড়াই করার জন্য প্রোবায়োটিক অপরিহার্য, কারণ এটি অন্ত্রের স্বাস্থ্য ঠিক করতে সাহায্য করে।  অন্ত্র আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে, যা প্রদাহ এবং অ্যালার্জির প্রতিক্রিয়া মোকাবিলা করতে পারে।  অন্ত্রে ভারসাম্য রাখতে দই বা প্রোবায়োটিকযুক্ত খাবার খেতে পারেন।
মধু
নিয়মিত মধু খেলে অ্যালার্জির প্রবণতা কমে।

অ্যাপেল সিডার ভিনেগার
অ্যাপেল সিডার ভিনেগার অ্যালার্জি নিয়ন্ত্রণে উপকারী হতে পারে। কফ উৎপাদন কমাতে এক গ্লাস উষ্ণ পানি, মধুর সাথে এক টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনেগারের মিশিয়ে খেতে পারেন।

নেজাল স্প্রে
কাছে একটি নেজাল স্প্রে রাখাও আপনাকে অ্যালার্জি থেকে স্বস্তি দিতে পারে। নাকের স্যালাইন দ্রবণ স্প্রে করলে অ্যালার্জির প্রতিক্রিয়া কমে।

খাদ্যাভ্যাস পরিবর্তন করুন
যদি আপনার অ্যালার্জির প্রতিক্রিয়া কমাতে চান, তাহলে খাদ্যাভ্যাস পরিবর্তন করা খুবই জরুরি। খাদ্যতালিকায় বেশি বেশি করে ফল ও শাকসবজি যুক্ত করুন- যাতে শরীর পুষ্টি পায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং অন্ত্রের স্বাভাবিক স্বাস্থ্য বজায় রাখতে ফাইবার ও ভিটামিন সি সমৃদ্ধ ফল খাদ্যতালিকায় যোগ করার চেষ্টা করুন।
সূত্র : হেলদিবিল্ডার্জড

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *