ইন্দোনেশিয়ায় বিস্ফোরিত বোমাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বলে ধারণা

আন্তর্জাতিক ডেক্স:

ইন্দোনেশিয়ার একটি গ্রামের বসতঘরে বিস্ফোরণে গত রোববার পাঁচজন নিহত হন। পুলিশের ধারণা, বিস্ফোরিত বস্তুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিত্যক্ত বোমা ছিল।

দেশটির পাপুয়া প্রদেশ পুলিশের মুখপাত্র চ্যাহো সুকার্নিতো এএফপিকে বলেছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কোনো পরিত্যক্ত বোমা বা মর্টার শেল থেকে ওই বিস্ফোরণ ঘটে। তদন্তের পর বিষয়টি স্পষ্ট হওয়া যাবে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইন্দোনেশিয়া একটি বড় যুদ্ধক্ষেত্র ছিল। এক সময়কার ওলন্দাজ উপনিবেশ থাকা দেশটি দখল করেছিল অক্ষশক্তির দেশ জাপান। মিত্রশক্তি সেখানে নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে তীব্র লড়াই করে। সেই যুদ্ধের বহু অবিস্ফোরিত বোমা এখনো দেশটির বিভিন্ন অঞ্চলে আছে।

গত বছর পশ্চিম জাভা প্রদেশে পরিত্যক্ত গোলাবারুদ নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণে ১৩ জন নিহত হন। তাদের মধ্যে ৯ জনই ছিলেন বেসামরিক নাগরিক। রোববারের বিস্ফোরণে পাঁচজন নিহতের পাশাপাশি অন্তত ২০ জন আহত হন। স্থানীয় গণমাধ্যম ‘কম্পাস টিভি’তে প্রচারিত ভিডিও ফুটেজ অনুযায়ী, প্রচণ্ড শব্দে ঘটা ওই বিস্ফোরণের সময় চারদিকে আগুনের গোলা ছড়িয়ে পড়ে। আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী তৈরি হয়। বিস্ফোরণের তীব্রতায় গ্রামটির নয়টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *