চিতলমারী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন রাজপথের লড়াকু ও পরীক্ষিত সৈনিক গাজী এনামুল হক

 

নিজস্ব প্রতিবেদকঃ
​দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের শাসন আমলের জুলুম-নির্যাতন, রাজপথের সংগ্রাম, অন্যায় নিপীড়ন এবং একাধিক মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় বারবার কারাবরণ করেও যিনি শহীদ জিয়াউর রহমানের আদর্শ থেকে একচুলও বিচ্যুত হননি, তিনি চিতলমারীর তৃণমূলের পরম বিশ্বস্ত প্রিয় মুখ গাজী এনামুল হক। দুঃসময়ে জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সুখে-দুঃখে পাশে থাকা এই নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতা এবার বাগেরহাট জেলার ঐতিহ্যবাহী চিতলমারী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে বিএনপির নীতি-নির্ধারকদের দোয়া, সহযোগিতা এবং সাধারণ মানুষের অগাধ আস্থা ও ভালোবাসা নিয়ে পুরোদমে মাঠ চষে বেড়াচ্ছেন। উপজেলার বড় বাড়িয়া, কলাতলা , হিজলা, শিবপুর, চিতলমারী সদর, চর বানিয়ারী ও সন্তোষপুর—এই ৭টি ইউনিয়নের সর্বমোট ৬৩টি ওয়ার্ডের সর্বত্র সহযোদ্ধা নেতা-কর্মীদের সাথে নিয়ে দিনরাত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এবং সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিচ্ছেন। কৈশোরের ছাত্র রাজনীতি থেকে শুরু করে শ্রমিক রাজনীতির রাজপথ পর্যন্ত যার প্রতিটি পদক্ষেপ ত্যাগ ও সাহসিকতার সাক্ষ্য দেয়, তাঁর দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন চিতলমারী উপজেলা শ্রমিক দলের সাবেক সফল সাধারণ সম্পাদক (২০১২–২০২৪), শের-এ-বাংলা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি (১৯৯৫–১৯৯৬), চিতলমারী সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক (১৯৯২–১৯৯৪) এবং এস. এম. মাধ্যমিক বিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি (১৯৮৯–১৯৯১) হিসেবে। দীর্ঘ লড়াই-সংগ্রাম, নির্যাতন ও ত্যাগের আগুনে পুড়ে খাঁটি সোনা হয়ে ওঠা এই পরীক্ষিত নেতৃত্বকে বিজয়ী করতে আজ চিতলমারীর ৭টি ইউনিয়নের ৬৩টি ওয়ার্ডের আপামর জনসাধারণ ও দলীয় নেতা-কর্মীরা সুসংগঠিত ও ঐক্যবদ্ধ, আর সেই ভালোবাসা, বিশ্বাস এবং দোয়াকে পাথেয় করেই তিনি আগামী দিনে চিতলমারী উপজেলার প্রতিটি মানুষের অধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সার্বিক গণমুখী উন্নয়নে নিজেকে পুরোপুরি উৎসর্গ করতে দৃঢ়প্রতিজ্ঞ।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *