বিএনপিকে হুঁশিয়ারি নাহিদ ইসলামের

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি দলের চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করতে না পারেন, তাহলে আপনাদেরও আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হবে।

মঙ্গলবার দুপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে পৌরসভা মিলনায়তনে আয়োজিত এক নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।নাহিদ ইসলাম বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়ে বিএনপি ক্ষমতায় এসে নতুন স্বৈরাচারে পরিণত হয়েছে।

তিনি আক্ষেপ করে বলেন, দেশের মানুষ আশা করেছিল একটি বৈষম্যহীন, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত দেশ পাবে। এ কারণেই জুলাই আন্দোলনে ছাত্র-জনতা জীবন দিয়েছিল; কিন্তু গণমানুষের সেই আশা আজ পূরণ হচ্ছে না।

শরীয়তপুর জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক অ্যাডভোকেট রুহুল আমিনের সভাপতিত্বে নাগরিক সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, রাজনৈতিক পর্ষদ সদস্য আরিফুল ইসলাম, এনসিপি নেত্রী শামসুন নাহার, ইমরান আল নাজির, জাতীয় শ্রমিক শক্তির সদস্য সচিব রিয়াজ মুর্শেদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *