সীমান্তে বিজিবির অভিযানে ৫০ ভারতীয় গরু জব্দ

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের মিরসরাই উপজেলার অলিনগর সীমান্তে অভিযান চালিয়ে ৫০টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। একই সময়ে ফেনীর ছাগলনাইয়া সীমান্ত থেকে দেড় শতাধিক বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) ভোরে মিরসরাইয়ের অলিনগর সীমান্তের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে গরুগুলো জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব গরু ও মদ জব্দ করা হয়েছে।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *