দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন

বিনোদন ডেক্স :

বলিউড শাহেনশাহ অভিনেতা অমিতাভ বচ্চন ৮৩ বছর বয়সেও শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। বয়স যেন পাত্তাই পাচ্ছে না এ কিংবদন্তি অভিনেতার কাছে। তবে এবার শুটিং করতে গিয়েই দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি।

‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর সিজনে শুটিং চলাকালে পড়ে গিয়ে হাঁটুতে চোট পেয়েছেন বিগ বি। অবশ্য চোট গুরুতর নয় বলে নিজেই জানিয়েছেন অমিতাভ বচ্চন।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রচারিত ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর পর্বে নিজের চোটের কথা জানান অমিতাভ বচ্চন। প্রতিদিনের মতো এদিনও দর্শকদের সামনে হাজির হন তিনি। অনুষ্ঠানের প্রতিযোগীদের সঙ্গে কথা বলার সময় তিনি দাঁড়াবেন। কিন্তু সূচনাপর্বে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে তার কিছুটা অসুবিধা হচ্ছে। তাই এদিন বসেই দর্শকদের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নেন এ কিংবদন্তি অভিনেতা।

শুরুতেই চোখে পড়ে কিছুটা পরিবর্তন দেখা যায়। সাধারণত অনুষ্ঠানের শুরুতে মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে দর্শকদের উদ্দেশে বক্তব্য দেন শাহেনশাহ। কিন্তু এদিন হাঁটুর চোটের কারণে বসেই নিজের বক্তব্য শুরু করেন তিনি। কীভাবে চোট পেলেন— সেটিও দর্শকদের জানান অমিতাভ বচ্চন।

অভিনেতার ভাষ্য অনুযায়ী, আগের দিন শুটিং চলাকালে হঠাৎ পিছলে পড়ে যান তিনি। এতে বাঁ হাঁটুতে আঘাত পান। নিজের বাঁ হাঁটুর দিকে ইঙ্গিত করে দর্শকদের বিষয়টি জানান তিনি। অভিনেতার কথা শুনে উদ্বিগ্ন হয়ে পড়েন স্টুডিওতে উপস্থিত দর্শকরা। তবে তাদের আশ্বস্ত করে অভিনেতা জানান, চোট গুরুতর নয়।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *