রাস্তা থেকে ডেকে নিয়ে শিশুকে হাত-মুখ বেঁধে অটোচালকের ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লার চান্দিনায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে রাস্তা থেকে কক্ষে ডেকে নিয়ে হাত-মুখ বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে অটোচালকের বিরুদ্ধে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দোল্লাই নবাবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

রাতেই অভিযুক্ত অটোচালক আল আমিনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার আল আমিন পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলার রাজামেহার গ্রামের বজলুর রহমানের ছেলে। সে চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করে।

ভুক্তভোগী স্কুলছাত্রীর ভাই বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আল আমিনের ভাড়া বাসার সামনে অটোরিকশায় বসে ছিল শিশুটি। ওই সময়  বাসায় কেউ না থাকায় কৌশলে শিশুটিকে আল আমিন তার বাসার কক্ষে নিয়ে হাত, পা ও মুখ বেঁধে ধর্ষণ করে। একপর্যায়ে মুখের বাঁধন খুলে শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং আল আমিনকে আটক করে জরুরি সেবা ৯৯৯ নাম্বারে কল করে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

চান্দিনা থানার ওসি নুরুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্ত আল আমিনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *