নিজস্ব প্রতিবেদক:
সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের পক্ষে নিজেই লড়তে চান।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের কাছে গিয়ে এ ইচ্ছার কথা জানান তার ছেলে (ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক)।তার ছেলে জানান, তার বাবা কোনো আইনজীবী নিয়োগ না করে নিজেই ট্রাইব্যুনালে আত্মপক্ষ সমর্থন (ডিফেন্স) করতে আগ্রহী। এজন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩-এর ১৭ ধারা অনুযায়ী প্রয়োজনীয় মামলার নথিপত্র (ডকুমেন্টস) চেয়ে মৌখিক আবেদন করেন তিনি।আবেদনের প্রেক্ষিতে চিফ প্রসিকিউটর শাপলা চত্বরের মামলায় দায়িত্বপ্রাপ্ত প্রসিকিউটর মোহাম্মদ জহিরুল আমিনকে ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।