পদ্মায় নৌকাডুবি ভারতীয় জলসীমায় উদ্ধার ১০ বাংলাদেশি ফিরলেন দেশে

নিজস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী পদ্মা নদীতে নৌকাডুবির পর ভারতীয় জলসীমায় ভেসে যাওয়া ১০ বাংলাদেশিকে উদ্ধার করে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার রাত ১০টার দিকে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক শেষে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

ফেরত আসা ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু রয়েছে। তাদের মধ্যে ২০ দিন বয়সী তানিশাও রয়েছে।

বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতে কোম্পানি কমান্ডার পর্যায়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। এতে বিজিবির ফরিদপুর ও বিএসএফের খান্দুয়া ক্যাম্পের কমান্ডাররা অংশ নেন। বৈঠক শেষে বিএসএফ উদ্ধার করা ১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে।

এর আগে শনিবার বিকেল ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখেরআলী থেকে নারী-শিশুসহ ১১-১২ জনকে নিয়ে একটি নৌকা জোহুরপুর-টেকের দিকে যাচ্ছিল। পদ্মা নদীর মাঝপথে দমকা হাওয়ায় নৌকাটি ডুবে যায়। এ সময় ১০ জন ভেসে ভারতীয় জলসীমায় চলে গেলে বিএসএফ তাদের উদ্ধার করে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *