ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ ‘মাসুদ’ হওয়ার যোগ্য: রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক :

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ ‘মাসুদ’ হওয়ার যোগ্য।

শনিবার (১২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সন্ত্রাসী দাবি করা ভাইটি আজ টুপি খুলে কথা বলেছে! এটা অবশ্যই এক সেন্সে ভালো যে, সুন্নতি লেবাসের গুরুত্ব বোঝার মতো বোধহয় তার মধ্যে হয়েছে! সে কী জিনিস, সেটা শেখ হাসিনারে জিজ্ঞেস করার সুযোগ থাকলে অবশ্যই করতাম! দুই ঘণ্টার মধ্যে সে ওসিকে সরিয়েছে, মেজরকে সরিয়েছে… শেখ হাসিনার থেকে বড় মাফিয়া না হলে কি এতো হ্যাডাম দেখিয়ে ওসি-মেজররে সরানো যায়?

জামায়াতের এমপি শফিকুল ইসলাম মাসুদের সমালোচনা করে রাশেদ খান আরও বলেন, তার কথা শুনে বুঝলাম, এখন মনে হয় লোকজন বউয়ের চিকিৎসা বাদ দিয়ে আর বায়তুল মালের চাঁদা দিচ্ছে না! তাই মাঝখানে নিজের নাম বাদ দিয়ে বউয়ের নামে ঋণ নিয়েছিল। হয়তো ঋণের কিস্তি পরিশোধ করতে গিয়ে টাকা-পয়সার টান পড়েছে, নতুবা এতো পাগল তো তার হওয়ার কথা না!

রাশেদ খান আরও বলেন, মাঝেমধ্যে প্রশ্ন জাগে এসব মানুষেরা ইসলাম নাকি ঘৃণার চর্চা করছে? জামায়াতের এসব মাসুদদের ইসলাম কায়েম করার ভাষা যদি এমন হয়, তবে আমি বলব, জামায়াতের ইসলাম কায়েমের ধরনে সমাজে শান্তির চেয়ে আরও অশান্তি বাড়বে।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *