স্কালোনির আর্জেন্টিনা অধ্যায় কি শেষের পথে

স্পোর্টস ডেক্স :

আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে লিওনেল স্কালোনির চুক্তি নবায়ন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে আর মাত্র তিন মাস বাকি থাকলেও নতুন চুক্তি নিয়ে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে এখনো সমঝোতায় পৌঁছাতে পারেননি বিশ্বকাপজয়ী এই কোচ। ট্রিবিউনার প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

২০১৮ সালে হোর্হে সাম্পাওলির বিদায়ের পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে আর্জেন্টিনার দায়িত্ব নিয়েছিলেন স্কালোনি। পরে স্থায়ীভাবে দায়িত্ব পাওয়ার পর বদলে দেন দলটির চেহারা। তার অধীনেই আর্জেন্টিনা একের পর এক সাফল্য পেয়ে বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দলে পরিণত হয়।

স্কালোনির অধীনে চারটি বড় আন্তর্জাতিক শিরোপা জিতেছে আর্জেন্টিনা। ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকার পাশাপাশি ২০২২ সালের ফিনালিসিমা ও কাতার বিশ্বকাপের ট্রফিও এসেছে তার হাত ধরে। ২০২৬ বিশ্বকাপেও ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা।

এমন সাফল্যের পরও এখন তার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এএফএর সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনা শুরু হলেও এখন পর্যন্ত কোনো সমঝোতা হয়নি। ফলে দ্রুত চুক্তি নবায়ন না হলে বর্তমান মেয়াদ শেষ হওয়ার পরই আর্জেন্টিনার দায়িত্ব ছাড়তে পারেন স্কালোনি। তবে এএফএ বা স্কালোনির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে চুক্তি নবায়ন নিয়ে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *